প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তুর্কি রাজনীতিকের দাবি– ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ণ
তুর্কি রাজনীতিকের দাবি– ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার উৎস হিসেবে উল্লেখিত হচ্ছে তুরস্কের কয়েকটি গণমাধ্যমের খবর। মূলত কার্লোসের ধর্মান্তরের এই দাবি তুলেছেন দেশটির সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন।

Manual4 Ad Code

তুরস্কের একাধিক সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে। এর মধ্যে ‘হাবেরলার’ও জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ে পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে এক সাক্ষাতে কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Manual3 Ad Code

গণমাধ্যমের তথ্যমতে, বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে দেখা করতে যান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। সেই সাক্ষাতেই তিনি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যদিও এখন পর্যন্ত কার্লোস নিজে কিংবা তার পরিবার সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে সরাসরি বক্তব্য দেননি। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে সাবেক এই ফুটবলারের ভক্তদের।

Manual1 Ad Code

কার্লোসের ইসলাম গ্রহণের দাবি আরও ছড়িয়ে পড়ে তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের এক্স (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করে। নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত এবং ইসলামি বিশ্বের অন্যতম ৫০০ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত শেখ জিহাদ হাম্মাদেহ’র (হামাদা) সঙ্গে আমরা ‘ব্রাজিলিয়ান ইসলামিক ফিলানথ্রপিক ইয়ুথ ইউনিয়ন’-এ সাক্ষাৎ করেছি। শেখ জিহাদ সুখবর জানিয়েছেন, বিশ্ব ও ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি, যিনি ফেনারবাচ ক্লাবের হয়েও খেলেছেন, সেই রবার্তো কার্লোস দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং চার সপ্তাহ আগে দেখা করে ‘শাহাদাহ’ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আলি শাহিন আরও লিখেছেন, ইসলাম ধর্ম গ্রহণের জন্য আমি রবার্তো কার্লোসকে অভিনন্দন জানাই এবং তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় জীবন কামনা করি। সাও পাওলোতে আয়োজিত এই বৈঠকে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির তালিকাও উল্লেখ করেন তুর্কি এই আইনপ্রণেতা।

অবশ্য কার্লোসের ইসলাম গ্রহণের খবর সামনে আসার আগে মরক্কোর সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের চুক্তিতে স্বাক্ষরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহিরি ফিফার লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার ও ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত। কার্লোস ও তার শুরুতে পেশাগত সম্পর্ক থাকলেও, পরবর্তী সময়ে তা ব্যক্তিগত পর্যায়ে রূপ নেয় বলে খবর গণমাধ্যমের।

রবার্তো কার্লোস ও সুহাইলা এল তাহিরি
গত ১৭ আগস্ট তাদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়েটি নতুন কোনো ঘটনা নয়। জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে তথ্য প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গণমাধ্যমের দাবি– তাদের সম্পর্কের শুরুটা ছিল ব্রাজিল ও ইউরোপের মধ্যে খেলোয়াড়দের ব্যবসায়িক কার্যক্রম ও ক্যারিয়ার ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে তারা একসঙ্গে কাজ করে আসছেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় সাফল্য পেয়েছেন। তুরস্কের ক্লাব ফেনারবাচেতেও খেলেছেন তিনি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও উজ্জ্বল তার নাম।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code