প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

Manual4 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ঠিকই যোগ দিয়েছিলেন। আর শেষ টেস্টের একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন এই পেসার।

 

প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তার বোলিং অস্ট্রেলিয়া দলেরও নজর কেড়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বেশ প্রশংসা করেন। মাঠে অবশ্য শরিফুলকে সেদিন স্টার্কের সঙ্গে বেশ কিছু সময় আলাপ করতে দেখা যায়।

দুই দিন বাদে আজ মঙ্গলবার শরিফুল খোলাসা করলেন স্টার্কের সঙ্গে আলাপের কথা, ‘যখন খেলাটা শেষ হলো, তখন আমি স্টার্ককে বললাম, ‘আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কি একটু সময় দেবেন?’ বলল, “হ্যাঁ, অবশ্যই।”

Manual4 Ad Code

‘স্টার্ককে জিজ্ঞেস করলাম কীভাবে একটা সিরিজের আগে ফিটনেস নিয়ে কাজ করে বা কীভাবে নিজেকে প্রস্তুত করে। যেহেতু উনি বলতেছিল যে উনার বয়সটাও একটু বেশি, ৩৬, উনার ভিন্ন প্রস্তুতি থাকে, আমাদের হয়তো ভিন্ন। তারপরে কীভাবে ফিটনেস মেইনটেইন করে খেলার পরে-এগুলো নিয়েই কথা হয়েছে।’

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

অনেক সময় দলের একাদশে সুযোগ মেলে না শরিফুলের। মূলত টিম কম্বিনেশনের কারণে, ‘টিম কম্বিনেশনের কারণে একটু বাইরে থাকতে হয়, কিন্তু আমি তাও প্রস্তুত থাকি। যে কোনো সময় আমি প্রস্তুত খেলার জন্য।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code