প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান

Manual7 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

Manual3 Ad Code

মোহামেডান এবার ফুটবলে শক্তিশালী দল গঠন করেছে। জাতীয় দলের একাধিক ফুটবলার দলে ভেড়ানোর পর অপেক্ষা ছিল কোচ কে হচ্ছেন। সাদা-কালো শিবিরে এবার বিদেশি কোচ আসছেন এটা একপ্রকার নিশ্চিতই ছিল। ক্লাব কর্মকর্তারা শুরুর দিকে উজবেকিস্তান ও ডেনমার্কের কোচের আভাস দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ নাগরিক ফার্নান্দো আন্দেস সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে।

Manual4 Ad Code

 

আজ বিকেলে ক্লাব প্রাঙ্গনে ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আর্জেন্টাইন কোচকে ২০২৬-২৭ মৌসুমের জন্য নিয়োগ দিয়েছে মোহামেডান।

তাকে নেওয়ার কারণ সম্পর্কে লোকমান হোসেন ভূঁইয়া বলেন,‘তিনি প্রো লাইসেন্সধারী। তার কোচিংয়ের অভিজ্ঞতা এবং বিশেষত দক্ষিণ এশিয়ায় কাজ করেছে এজন্য আমরা আস্থা রেখেছি।’ ভারতের লিগে গোয়া এফসিতে সর্বশেষ কোচিং করিয়েছেন। আফগানিস্তানের দুই ক্লাবের আগে আবার ভারতের চার্চিল ব্রাদার্স, ব্যাঙ্গালুরু ইউনাইটেড, গোকুলাম কেরালা এফসি’র হয়ে কোচিং করিয়েছেন বেশ কয়েক মৌসুম। ২০১৯ সালে চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ক্লাব কোচ হিসেবে বাংলাদেশেও এসেছিলেন।

অস্ট্রেলিয়ান শেন লি চলে যাওয়ার পর মোহামেডানে শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, আব্দুল কাইয়ুম সেন্টু কোচিং করিয়েছেন। নতুন বিদেশি কোচের উপমহাদেশে অভিজ্ঞতা থাকলেও তেমন প্রোফাইল ভারী নয়। আর্জেন্টাইন কোচ নিয়োগের বিষয়ে ক্লাবের অনেক পরিচালকই অবগত নন। ডিরেক্টর ইনচার্জ লোকমান ও ফুটবল টিমের দলনেতা আমিরুল ইসলাম বাবুর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেও কোচ সংক্রান্ত টেকনিক্যাল জ্ঞান ততটা নেই। তাই ক্লাবে সক্রিয় দুই-তিন জন পরিচালকের আগেভাগে কোচের বিষয় না জানায় খানিকটা ক্ষোভ জন্মেছে। বিকেল চারটায় সংবাদ সম্মেলনের আধ ঘণ্টা আগে তারা জেনেছেন।

 

মোহামেডানের ম্যানেজার ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব। বিগত কয়েক মৌসুম তিনি দল গঠনে বড় ভূমিকা রেখেছিলেন। চলতি মৌসুমে তাকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। মোহামেডানের ম্যানেজার প্রশ্নে ডিরেক্টর ইনচার্জের বক্তব্য, ‘আমরা ম্যানেজার, অধিনায়ক, কোচিং স্টাফের ঘোষণা আরেক দিন আনুষ্ঠানিকভাবে দেব। যিনি ম্যানেজার ছিলেন তিনি ক্লাবের স্থায়ী সদস্য দূরে থাকার সুযোগ নেই।’

Manual7 Ad Code

মোহামেডান দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। অথচ লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারে না ক্লাব লাইসেন্সিংয়ের জন্য। এত সাফল্য ও জনপ্রিয় ক্লাব হয়েও অনুশীলনের জন্য আজ এই মাঠ কাল ঐ মাঠে ঘুরতে হয়। এই বিষয়ে ক্লাবের অন্যতম নির্ধারকের উত্তর,‘এবার আমরা ধানমন্ডি মাঠ ব্যবহার করব এটি চূড়ান্ত হয়েছে। ক্লাবের সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

২৫ আগস্ট ফেডারেশন কাপ, ২৮ আগস্ট ঘরোয়া ফুটবল লিগ শুরু হওয়ার সূচি। তাই প্রশ্ন ছিল মোহামেডানের বিদেশি কোচ কবে আসছে? এ নিয়ে মোহামেডানের দলনেতা আমিরুল ইসলাম বাবুর উত্তর,‘ফেডারেশন থেকে সূচি নিশ্চিত হওয়ার পরই আমরা কোচ ও বিদেশি ফুটবলারদের আনব। এর আগে ক্যাম্প শুরু করব।’

Manual1 Ad Code

 

গতকাল বাফুফে সভাপতি ক্লাব প্রতিনিধির সাথে আলোচনার পরও জানিয়েছেন ঘোষিত সময়েই খেলা শুরু করার। মোহামেডানের নীতি নির্ধারক লোকমান হোসেন ভূঁইয়া সেই রকম মনে করছেন না,‘আজ ১৮ তারিখ। আমরা মাত্র কোচ ঠিক করলাম। অনেক ক্লাব এখনো খেলোয়াড় নিবন্ধন করেনি। খেলা শুরুর আগে প্রস্তুতির বিষয় আছে। এই সময়ে খেলা শুরু হওয়ার সুযোগ সেভাবে দেখছি না।’

লিগ কমিটির চেয়ারম্যান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোহামেডান এ নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল। আজ কোচ ঘোষণার দিনেও লিগ কমিটি পুর্নগঠনের দাবি এসেছে,‘আমরা লিগ কমিটির পরিবর্তন চাই। নিরপেক্ষ এবং সকল ক্লাবের প্রতিনিধির মাধ্যমে লিগ কমিটি পুর্নগঠনের দাবি জানিয়েছি।’ গতকাল ক্লাবগুলোর সঙ্গে বাফুফে সভাপতির আলোচনার সময়ও মোহামডোনের প্রতিনিধি মোস্তাকুর রহমান সেই দাবি জানিয়েছেন,‘কালকের সভায় বিদ্যমান লিগ কমিটি বাতিলের দাবি করা হয়েছে। সভাপতি আশ্বস্ত করেছেন এটি তিনি করবেন। এর কোনো বিকল্প নেই।’

ক্লাবগুলো লিগের জন্য কোটি কোটি টাকা খরচ করে। অথচ ফেডারেশন থেকে তেমন কিছুই পায় না। বিশেষ করে ঢাকা স্টেডিয়ামে খেলা না হওয়ায় ক্লাবগুলোর খরচ অনেক বাড়ছে। জাতীয় স্টেডিয়াম এখন প্রস্তুত হওয়ায় মোহামেডান এখানে খেলার দাবি জানিয়েছে, ‘আমরা চিঠি দিয়েছি পাশাপাশি কালকে মিটিংয়ে বলেছি মোহামেডান ঢাকা স্টেডিয়াম খেলতে চাই। কালকের সভায় সভাপতি টিমগুলোর জন্য ফেডারেশন থেকে একটা বাস, মাঠ ব্যবস্থাপনার খরচ বহনের বিষয়ে সম্মত হয়েছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code