‘বাংলাদেশের জায়গায় ইংল্যান্ড থাকতে পারতো’, আক্ষেপ ব্রডের
‘বাংলাদেশের জায়গায় ইংল্যান্ড থাকতে পারতো’, আক্ষেপ ব্রডের
editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আনন্দে যেমন মেতেছেন স্টুয়ার্ট ব্রড, তেমনি অস্ট্রেলিয়ার এই হার যেন সাবেক ইংলিশ পেসারের পুরোনো এক আক্ষেপও নতুন করে সামনে এনে দিয়েছে। ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ইংল্যান্ডের সাম্প্রতিক অ্যাশেজ ব্যর্থতার স্মৃতিও ফিরিয়ে দিয়েছে তার মনে।
Manual7 Ad Code
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ব্রড বলেছেন, বাংলাদেশের জয়ে তিনি সত্যিই খুশি। তবে অস্ট্রেলিয়ার এই হার ইংল্যান্ডের বিপক্ষে দেখার আফসোসও করেছেন তিনি। ইংল্যান্ডের সাবেক এই পেসার বলেন, ‘বাংলাদেশের জন্য আমি সত্যিই আনন্দিত। কিন্তু এই ফলটা ইংল্যান্ডের শীতকালীন পারফরম্যান্সের একটা তিক্ত, টক স্বাদ রেখে গেছে, যেটা এখনো কাটেনি।’
Manual4 Ad Code
ব্রডের আক্ষেপটা আরও স্পষ্ট হয়েছে পরের কথায়। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ইংল্যান্ড সামনে এগিয়ে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সুযোগ তারা পেয়েছিল, সেটি কাজে লাগাতে পারলে গল্পটা ভিন্ন হতে পারত বলে মনে করেন ব্রড, ‘আমার মনে হচ্ছে, ওটা আমাদেরও হতে পারত, আমাদেরই হওয়া উচিত ছিল।’
Manual6 Ad Code
সর্বশেষ অ্যাশেজ শুরুর আগেই তিনি অস্ট্রেলিয়াকে গত ১৫ বছরের সবচেয়ে দুর্বল অ্যাশেজ দলগুলোর একটি হিসেবে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের পর তার সমালচনা করেন অনেকেই। কিন্তু বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই হারের পর তার সেই পুরোনো মন্তব্য আবারও আলোচনায় এসেছে।