প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার শীর্ষে স্টার্ক

editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার শীর্ষে স্টার্ক

Manual6 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

Manual3 Ad Code

 

ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশকে উড়িয়ে প্রথমবারের মতো এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন স্টার্ক। পেছনে ফেলেছেন তিনি নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রিত বুমরাহকে।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেরে যেন তেতে ছিলেন স্টার্ক। দ্বিতীয় ম্যাচে ভয়ঙ্কর চেহারায় নিজেকে মেলে ধরেন তিনি। বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারানোর পথে রাখেন সবচেয়ে বড় ভূমিকা।

স্টার্কের ছোবলে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্রেফ ১২ রান দিয়ে ৬ উইকেট নেন বাঁহাতি এই পেসার। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ৯৫ রানে অলআউট করার পথে তার শিকার ৩৯ রানে ৪টি।

মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন স্টার্ক। দুই ম্যাচে ১২ শিকার ধরে হন সিরিজ সেরা খেলোয়াড়ও।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে স্টার্কের আগের সেরা অবস্থান ছিল দ্বিতীয়। গত বছর বক্সিং ডে টেস্টের পর দুইয়ে উঠেছিলেন তিনি।

গত দুই মাস ধরে এক নম্বরে ছিলেন বুমরাহ। সবমিলিয়ে ৬৯৭ দিন চূড়ায় ছিলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বোচ্চ, আর সব দেশ মিলিয়ে চতুর্দশ। তার (৮৬২) চেয়ে ১০ রেটিং পয়েন্ট বেশি স্টার্কের (৮৭২)।

Manual8 Ad Code

বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেওয়া প্যাট কামিন্সের উন্নতি এক ধাপ। অস্ট্রেলিয়ান অধিনায়ক আছেন চতুর্থ স্থানে। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়ন (দশম)।

দলের ভরাডুবির ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শরিফুল ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে একমাত্র ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি, আছেন ৫৭তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে তাইজুল ইসলাম, অবস্থান ত্রয়োদশ।

পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে ইনিংস ও ১০৩ রানে জয়ের পথে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট আট উইকেট নেন অলি রবিনসন। ম্যাচ সেরার পুরস্কার জেতা ইংলিশ পেসার ১৫ ধাপ এগিয়ে একাদশ স্থানে আছেন।

রবিনসনের সতীর্থ জশ টাংও ম্যাচে নিয়েছেন আট উইকেট। তাতে ১৬ ধাপ উন্নতি করে সপ্তদশ স্থানে আছেন এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জয়ের পথে মোট ১০ উইকেট নিয়ে ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় স্পিনার মানাভ সুতার।

Manual2 Ad Code

লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ও বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়া পাঁচ ধাপ করে এগিয়েছেন। তারা আছেন ১৫তম ও ১৬তম স্থানে।

পাকিস্তানের বিপক্ষে একমাত্র ইনিংস ৯০ রান করে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তার থেকে ২৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জো রুট।

অ্যালেক্স কেয়ারির অবনতিতে এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে মুশফিকুর রহিম। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার উপরে।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৩৯ ও ৬৬ রান করে ৬ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন রিশাভ পান্ত। এক বছরের মধ্যে প্রথমবার শীর্ষ দশে ঢুকলেন ভারতীয় কিপার-ব্যাটসম্যান।

এছাড়া অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন (নয় ধাপ এগিয়ে ২১তম), শ্রীলঙ্কার ধানাঞ্জায়া ডি সিলভা (দুই ধাপ এগিয়ে ২২তম) ও সোনাল দিনুশা (৪৯ ধাপ এগিয়ে ৫৪তম), পাকিস্তানের আবদুল্লাহ শাফিক (সাত ধাপ এগিয়ে ২৭তম), ভারতের লোকেশ রাহুল (পাঁচ ধাপ এগিয়ে ৩০তম) উন্নতি করেছেন।

Manual4 Ad Code

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code