প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ১৮ লাখ টাকার অবৈধ ইয়াবাসহ একজন গ্রেফতার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ১৮ লাখ টাকার অবৈধ ইয়াবাসহ একজন গ্রেফতার

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

১৮ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার ভোরে জকিগঞ্জ-সিলেট সড়কের চারখাই এলাকা থেকে ইয়াবা জব্দসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহি বাস তল্লাশিকালে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকার দায়ে মাদক ব্যবসায়ী সজল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ থানার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ১৮ লক্ষ টাকা ।

Manual4 Ad Code

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার তদারকিতে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নির্দেশনায় চারখাই ক্যাম্পের এসআই হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code