প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুমায়ুন কবির

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুমায়ুন কবির

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।

Manual8 Ad Code

যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের বাড়ি সিলেটে। তিনি গত নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেলে বিএনপি সরকার গঠনের পর তাকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়। এরপর গত ২১ আগস্ট উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের দায়িত্ব পালনকালে হুমায়ুন কবির মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানা হয়।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেটআসসছেন বিএনপির এই যুগ্ন মহাসচিব। ওইদিন বাদ জুমা হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পরবর্তীতে বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এদিকে, হুমায়ুন কবিরের এই কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code