সিলেটে ৫৮ জন গ্রে প্তা র, ১৫৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেটে ৫৮ জন গ্রে প্তা র, ১৫৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Manual3 Ad Code
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সারাদিনে তাদের গ্রেপ্তার করা হয়।
Manual3 Ad Code
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি ও মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃতরা। এ সময়ে ৩২ পিস ইয়াবা ও ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে।
এদিকে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯১টি যানবাহন আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।