প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট কদমতলী থেকে যুবকের লা শ উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
সিলেট কদমতলী থেকে যুবকের লা শ উদ্ধার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত লায়েস মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা।

Manual7 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কে বা কারা কদমতলী বাস টার্মিনাল এলাকায় ওই যুবককে ফেলে চলে যায়। তার একদিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code