নিজস্ব প্রতিবেদক:
ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ‘ছিনতাইকারী’ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার ফাঁড়ি পুলিশ ডিবি সিআরটি স্পেশাল টিমের যৌথ অভিযানে নগরের কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Manual6 Ad Code
জানা গেছে, গ্রেপ্তার রাজিব কোতোয়ালী মডেল থানার পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি এবং ৫টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি।
Manual6 Ad Code
পুলিশ জানায়, রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২৪(৮)২৬ (পুলিশ এসল্ট) এর এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের মামলা, ২টি দস্যুতা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনসহ ৫টিরও অধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। আইনি চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করত। গ্রেপ্তারের পূর্ব মুহূর্তেও সে নিজেকে আড়াল করতে এক ‘সন্ন্যাসী’র ছদ্মবেশ ধারণ করেছিল।