প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে গাড়িচালককে টার্গেট করে ছি ন তা ই, পুলিশের জালে ৩

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
সিলেটে গাড়িচালককে টার্গেট করে ছি ন তা ই, পুলিশের জালে ৩

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে গাড়ি চালক ও তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর সওদাগরটুলা (চারাদিঘীরপাড়) এলাকার বরকত আলী (২০), দিরাই উপজেলার নয়াগাঁও এলাকার সানি আলম (২৪) এবং শাহপরান এলাকার মলাটিলা বটেশ্বরের রাকিব রানা (২২)।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল এসআই মো. খলিলুর রহমানের নেতৃত্বে নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে কোতোয়ালী থানাধীন বঙ্গবীর শিশু পার্ক এলাকায় লেগুনা চালক ও তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে সিডিএমএসে (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) তথ্য যাচাই করে পুলিশ। এতে গ্রেফতারকৃত বরকত আলীর বিরুদ্ধে তিনটি এবং সানি আলমের বিরুদ্ধে একটি পূর্ব মামলা থাকার তথ্য পাওয়া যায়।

Manual6 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code