প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিথিলার সঙ্গে বিচ্ছেদ? সৃজিতের ইঙ্গিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
মিথিলার সঙ্গে বিচ্ছেদ? সৃজিতের ইঙ্গিত

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

সাত বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর তাদের সুখী সংসারের নানা চিত্র-মুহূর্ত দেখেছিল দুই বাংলা। তবে অনেক দিন ধরেই দুজনকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না।

 

এ কারণে কয়েক দফায় মিথিলা-সৃজিতের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেসব নিয়ে কখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি। এবার সৃজিতের কাছ থেকে মিলল ইঙ্গিত। তাতে অনেকেই ধরে নিচ্ছেন, মিথিলার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।

Manual3 Ad Code

সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে হাজির হন সৃজিত। সেখানেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছেন তিনি। সঞ্চালক তার কাছে জানতে চান, এই সময়ে এসে ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন কিনা? জবাবে সৃজিত বিমর্ষ মনেই বলেন, ‘হ্যাঁ। কখনো কখনো একাকিত্ব অনুভব করি। আবার কখনো মনে হয় না; কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুরা আমার সময়টাকে আলোকিত করে রাখে।’

 

Manual1 Ad Code

যদিও আলাপের কোথাও মিথিলার নামটি উচ্চারণ করেননি। তবে ‘স্থায়ী সম্পর্ক’ বলতে যে বিয়েকেই ইঙ্গিত করা হয়েছে, তা অনেকেই সহজে আঁচ করে নিচ্ছেন।

এই আলাপের আগে সৃজিতের প্রেমগুলো নিয়েও প্রশ্ন তোলেন সঞ্চালক। সেসব প্রসঙ্গেও অকপটে অনেক কিছু বলেছেন তিনি। যেমন বছর খানেক আগে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গেও সৃজিতের প্রেম ছিল। তাদের সম্পর্ক ছিল টলিউডের ‘টক অব দ্য টাউন’। সে সম্পর্ক অবশ্য এখন আর নেই।

সৃজিত বলেন, ‘হ্যাঁ, আমরা জানতাম আমাদের নিয়ে এরকম চর্চা হবে। বিষয়টা নিয়ে বলতে পারি, সব সম্পর্ককে নির্দিষ্ট নামে আবদ্ধ করা যায় না। সে (সুস্মিতা) আমার অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা একে-অপরের এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। সময়ের সঙ্গে সেটা হারিয়ে গেছে। তবে পরষ্পরের প্রতি আমাদের এখনো শুভকামনা রয়েছে।’

সম্পর্কের এই গড়া-ভাঙা নিয়ে সৃজিতের ভাবনা এরকম, ‘আসলে জীবন একটা জার্নি; এখানে অনেক মানুষ আসে, কেউ দু-চারটে স্টেশন পর নেম যায়, আর কেউ অনেকদূর পর্যন্ত থাকে। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত ও মিথিলার বিয়ে হয়েছিল। এর আগে ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে ছিল মিথিলার সংসার। অন্যদিকে সৃজিতও টালিগঞ্জের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code