জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের( কুই ব্রিজ) পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক মো. এবাদুর রহমান (৪১)। তিনি জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি এস্কেভেটরের চালক ছিলেন বলে জানা গেছে।
Manual2 Ad Code
জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেসার্স সিটি এন্টারপ্রাইজের লরি ট্রাক (সিলেট-শ-১১-০০৭৩) যোগে একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। হরিপুর-কানাইঘাট গাছবাড়ী সড়কের পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়।
এ সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এবাদুর রহমানের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে জৈন্তাপুর থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
Manual2 Ad Code
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’