প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা করে বাড়তে যাচ্ছে। এই বিষয়ে একমত হয়েছে সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাসভাড়া নির্ধারণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এই কথা জানান।

Manual5 Ad Code

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেক্ষেত্রে সোমবার (২১ সেপ্টেম্বর) সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস; উভয়ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর ক্ষেত্রে একমত হয় সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ।

Manual2 Ad Code

বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, জনস্বার্থ বিবেচনায় মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরিবহন মালিকরা এতে সম্মতি দিয়েছেন। ফলে প্রতি কিলোমিটারে প্রস্তাবিত ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া বাড়বে। ওভারঅল ১৭ পয়সা বাড়ছে। এসময় আজকেই এর প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

নতুন হিসেবে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়লে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code