প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ণ
রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
বরিশালের উজিরপুর উপজেলায় চুরির অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে রাতভর খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পরদিন শনিবার সকালে খুঁটিতে বাঁধা বাবাকে তার ৯ বছর বয়সী মেয়ের নিজ হাতে রুটি ও চা খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

Manual7 Ad Code

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছেন অনিক সরদার। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে ৯ বছরের এক শিশু। পরে শিশুটি স্থানীয় একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজ হাতে তার বাবাকে খাইয়ে দিচ্ছে। এ সময় ঘটনাস্থলে আশপাশের বেশ কিছু উৎসুক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক সরদারের বাড়ি বামরাইল বাজারের অদূরে কালিহাতি গ্রামে। শুক্রবার দিবাগত রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টার অভিযোগে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে আটক করেন। এরপর বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন করা হয়। সকালে বাবার আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার নয় বছরের মেয়ে। এ সময় দীর্ঘ সময় আটকে থাকায় অনাহারী ও দুর্বল বাবাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং পাশের দোকান থেকে চা-রুটি কিনে এনে তাকে খাইয়ে দেয়।

Manual8 Ad Code

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চুরির সত্যতা যাচাই না করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং খুঁটিতে বেঁধে নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অভিযুক্ত অনিক সরদারকে ছেড়ে দেন।

এ বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’ ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code