প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চার দিনেও সন্ধান মেলেনি মাদরাসার দুই ছাত্রীর, দু*শ্চি*ন্তায় স্বজনরা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ণ
চার দিনেও সন্ধান মেলেনি মাদরাসার দুই ছাত্রীর, দু*শ্চি*ন্তায় স্বজনরা

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এ ঘটনায় চরম উৎকণ্ঠায় ওই ছাত্রীদের মা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহিমা আক্তার মাহি ওই ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মহি উদ্দিনের মেয়ে। আর মরিয়ম আক্তার তানিশা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

Manual4 Ad Code

প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি তারা। পরে আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার তানিশার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা বেগম চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেন। রবিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ।
স্থানীয়দের দাবি, নিখোঁজ ছাত্রীরা কোনো মানবপাচারকারী চক্রের হাতে পড়তে পারে।

দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা তাদের উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Manual3 Ad Code

তানিসার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা আক্তার জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।

Manual1 Ad Code

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করতে তাদের উদ্ধারের চেষ্টা করছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code