প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘অনৈতিক সম্পর্কে’ জড়াচ্ছে ছেলে-মেয়েরা, বিয়ের বয়স কমানোর দাবি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
‘অনৈতিক সম্পর্কে’ জড়াচ্ছে ছেলে-মেয়েরা, বিয়ের বয়স কমানোর দাবি

Manual4 Ad Code

পঞ্চগড় প্রতিনিধি:

Manual4 Ad Code

মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর করার দাবিসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি দিয়েছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বক্তব্য দেন।

নিকাহ ও তালাক রেজিস্ট্রার নেতারা বলেন, বর্তমানে দেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশের বাস্তবতার নিরিখে বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন। বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি করেন তারা।

Manual1 Ad Code

এর পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বাবার অবর্তমানে ছেলেকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ, ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধ করার দাবি জানান তারা।

Manual3 Ad Code

কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code