প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি অন্যজনকে দিয়ে দিলো পর্তুগাল

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি অন্যজনকে দিয়ে দিলো পর্তুগাল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছাড়ার একদিন পরই উয়েফা প্রকাশ করেছে পর্তুগালের নতুন স্কোয়াড তালিকা। সেখানে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য লেয়াওকে দেওয়া হয়েছে রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনটিই নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো।

 

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে রোমানো লেখেন, ‘পর্তুগালের জন্য আজ রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সিটি পরবেন রাফায়েল লেয়াও।’

Manual7 Ad Code

তিনি আরও লেখেন, ‘পর্তুগাল দল নিশ্চিত করেছে যে, রোনালদো চলে যাওয়ার কারণে আগামী দুই ম্যাচে লেয়াও ৭ নম্বর জার্সিটি গায়ে জড়াবেন।’

Manual2 Ad Code

বুধবার পর্তুগাল জাতীয় দল থেকে হঠাৎ করে সরে দাঁড়ান রোনালদো। কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছিল। এর মধ্যে নরওয়ের বিপক্ষে ম্যাচে পর্তুগাল জিতলেও রোনালদো ছিলেন বেঞ্চে।

 

রোনালদোর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে কোচের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচেও নিয়মিত বেঞ্চে বসে থাকার বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তি।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের সিদ্ধান্তের কারণও পরে জানাবেন বলে জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। তিনি বলেন, ‘যে কারণে আমি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, সেসব বিষয়ে যথাসময়ে আমি সব পর্তুগিজকে সত্যটা জানাব। এই দলটির প্রতি আমি সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি।’

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code