প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জুমার পর শেষ বিদায়: লন্ডন যাওয়া হলো না সিলেটের রাসেলের

editor
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ
জুমার পর শেষ বিদায়: লন্ডন যাওয়া হলো না সিলেটের রাসেলের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমানোর। বড় ভাই থাকেন ফ্রান্সে, আর ছোট ভাই রাসেল আহমদকে (২৩) ঘিরে পরিবার দেখছিল নতুন স্বপ্নের সম্ভাবনা। মাত্র সাত দিন আগেই এসেছে কাঙ্ক্ষিত ভিসার ইমেইল। কিন্তু এক মর্মান্তিক ঘটনায় সব স্বপ্ন থমকে গেল রক্তের দাগে।

Manual8 Ad Code

শুক্রবার (২ অক্টোবর) জুমাআ’র নামাজ শেষে মায়ের হাতে ভাত খেয়ে তাঁর জন্য ওষুধ কিনতে বের হন রাসেল। এমন কথাই জানিয়েছেন সিলামে নিহত রাসেলের মা।

Manual2 Ad Code

এরপর সিলেট দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছেলের নিথর দেহের পাশে মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আহাজারি করে তিনি বলেন, ‘ছেলেটা নামাজ পড়ে ভাত খেয়ে আমার ওষুধ আনতে গেল, আর ফিরল লাশ হয়ে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলাম চকেরবাজারের একটি স্থানীয় ওয়াকফ এস্টেট নিয়ে গত আগস্ট মাস থেকেই শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। রাসেল নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code