সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণী অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই তরুণীর বাবা বাপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Manual4 Ad Code
রোববার (৪ অক্টোবর) দুপুরে বাপনের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ করেছেন তরুণীর বাবা। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়ের কোনো খোঁজখবর পাচ্ছেন না তিনি।
ওই তরুণী (২০) উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক কৃষকের মেয়ে। অভিযুক্ত ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়া ছেলে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, বাপনের বিরুদ্ধে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক তরুণীকে অপহরণের অভিযোগ করে শনিবার থানায় একটি জিডি করা হয়েছিল। রোববার দুপুরে সরাসরি অভিযোগ দায়ের করেছেন মেয়ের বাবা। অভিযুক্ত বাপনকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
Manual4 Ad Code
অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
Manual7 Ad Code
শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, বাপনের চলাফেরা ভালো না, তাই এক বছর আগেই মৌখিকভাবে সংগঠন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। শুনতে পেরেছি তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানার পরপরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।
Manual8 Ad Code
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাপন সক্রিয় না থাকায় মৌখিকভাবে তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ হয়েছে বলে জানা গেছে। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।