প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ণ
পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

Manual5 Ad Code

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে শিরোপা নিয়ে। গত মাসে ভারত তার অধিনায়কত্বে টানা দ্বিতীয় এশিয়ান গেমস স্বর্ণপদক জিতেছে।

Manual8 Ad Code

Harmanpreet Kaur captained India to back-to-back Asian Games gold medal, India vs Sri Lanka, Asian Games women's competition final, Nisshin, September 22, 2026

নারী দলের সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারকে নিয়ে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। একদিন পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ, আমি সমস্ত ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে থেকে যাবে।’

Harmanpreet Kaur gears up for the Test, England vs India, Lord's, London, July 8, 2026

Manual7 Ad Code

তিনি আরও লিখেছেন, ‘আমি এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটকে আমার কাছে থাকা সবটুকু দিয়েছি— আমার রক্ত, আমার ঘাম, আমার সময় এবং বহুবার আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার একটি অংশ। এমন অনেক মুহূর্ত ছিল যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নয়ন এবং নিজের চাওয়াগুলোকে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম দলকেই সবার আগে রাখতে হবে।’

Manual1 Ad Code

অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়ন করেছেন হারমানপ্রীত লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত যা সবসময় সবার কাছে বোধগম্য ছিল না, সহজ ছিল না এবং কখনও কখনও যার জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলটিকে আরও সেরা করে তোলা এবং অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার ও নিজেদের সেরা রূপ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেওয়া।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code