প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘নীল রং আমাতেই সাজে’

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ণ
‘নীল রং আমাতেই সাজে’

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
বয়সের কাঁটা একদিকে এগিয়ে চলেছে, আর অন্যদিকে জয়া আহসানকে দেখে যেন উল্টো সময়ের হিসাবই মিলছে না! রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে নীলের মায়ায় ধরা দেওয়া অভিনেত্রীর ছবিগুলো ফের মনে করিয়ে দিল বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি।

Manual1 Ad Code

রুপালি পর্দার চাকচিক্য আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে নিজের মতো এক স্বতন্ত্র ভুবন। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই ভক্তদের মুগ্ধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স যেন নতুন করে আলোচনায় এসেছে।

Manual3 Ad Code

অনেকেরই মনে হয়েছে, সময় যত গড়াচ্ছে, জয়ার বয়স যেন ততই কমে আসছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

Manual8 Ad Code

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code