প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ণ
মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। এদিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

Manual7 Ad Code

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। পরীমনির পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এ মামলা থেকে পরীমণি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Manual3 Ad Code

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। পরে তার আইনজীবীর আবেদনে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।

Manual1 Ad Code

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন সংস্থাটির পক্ষ থেকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখা এবং নিজের গাড়িতে মাদক পরিবহনের অভিযোগও আনা হয় পরীমনির বিরুদ্ধে।

Manual7 Ad Code

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। পরে ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন।

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code