বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দুজনের আলাদা থাকা, বিচ্ছেদের মামলা এবং পরে সেই মামলা প্রত্যাহার; সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
Manual8 Ad Code
এর মধ্যেই অন্য এক নারীর সঙ্গে গোবিন্দার রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। কে এই নারী, যাকে ঘিরে গোবিন্দের সংসার নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা? তিনি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার।
অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দকে নিয়ে প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। মাসখানেক আগে গণেশ উৎসবের সময় কোমলকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার পূজা দেখতে গিয়েছিলেন অভিনেতা। তখন কোমলের সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ায় তাদের গোপনে বিয়ের গুঞ্জনও ছড়ায়।
Manual6 Ad Code
এবার নতুন করে আলোচনার সূত্রপাত গোবিন্দের সঙ্গে কোমলের রোম্যান্টিক দৃশ্য। ‘রূপা’ নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি সেই সিনেমার কয়েকটি রোম্যান্টিক দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কোমল। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় সমালোচনা।
কেউ মন্তব্য করেছেন, ‘একেই বলে পুরুষদের ঔদ্ধত্য।’ আরেকজন লিখেছেন, ‘তার স্ত্রী যখন বললেন যে তাদের কেউ আলাদা করতে পারবে না, ঠিক তার পরেই এসব কাণ্ড! হয় এটা কোনো প্রচার কৌশল, নয়তো ওরা দুজনেই উন্মাদ হয়ে গিয়েছেন!’ কেউ কেউ আবার এ বিষয়ে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া। গোবিন্দ ও কোমলের রোম্যান্টিক দৃশ্য দেখে রাগের ইমোজি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতা এখন এক ছাদের নিচে থাকেন না, এমনটাই শোনা যাচ্ছে। তাদের বিচ্ছেদের মামলা নিয়েও আলোচনা হয়েছিল। পরে সেই মামলা প্রত্যাহার করে নেন সুনীতা
Manual7 Ad Code
এদিকে আবার গোবিন্দ সম্প্রতি স্ত্রীকে নিজের ‘লাকি চার্ম’ বলে উল্লেখ করে জানিয়েছিলেন, তাদের পরিবারে বিচ্ছেদের কোনো জায়গা নেই। অন্যদিকে সুনীতাও বলেছিলেন, ‘আমাদের কেউ আলাদা করতে পারবে না।’