স্টাফ রিপোর্টার:
সেনা সদস্য পরিচয় দিয়ে প্রেমে মজেছিলেন এক যুবক। তবে এই প্রেম সুখকর হল না তার জন্য। টিকটকে নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটক আব্দুল জলিল (২২)। তিনি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন জেলে।
Manual2 Ad Code
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল মারওয়ায় ওই কিশোরীকে নিয়ে যাওয়ার পর আব্দুল জলিলকে আটক করা হয়। পরে অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
Manual5 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জলিল নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে আবাসিক হোটেল ওর্নস্টারসহ কুয়াকাটার বিভিন্ন হোটেলে তরুণীদের নিয়ে আসতেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ এক কিশোরীকে হোটেলে নিয়ে আসার ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আসে।
Manual7 Ad Code
ঘটনাস্থলে আব্দুল জলিলের স্ত্রী, ভুক্তভোগী কিশোরী ও তার বাবা উপস্থিত ছিলেন। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে ঘটনার বিষয়ে সাক্ষ্য দেন। এ সময় আব্দুল জলিল সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।