প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১০ জনের লিভারপুলকে উড়িয়ে ম্যানসিটির ছয়ে ছয়

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ণ
১০ জনের লিভারপুলকে উড়িয়ে ম্যানসিটির ছয়ে ছয়

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক:
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার (১১ অক্টোবর) লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এনজো মারেস্কার শিষ্যরা।

Manual4 Ad Code

অ্যানফিল্ডে ম্যাচের ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। রায়ার্ন গ্র্যাভেনবার্চ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ৩ মিনিট পরেই সিটিকে প্রথম গোল এনে দেন আর্লিং হলান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকু ও ৭৮ মিনিটে রায়ান শেরকি আরও দুটি গোল করে দুর্দান্ত এক জয় এনে দেন সিটিকে।

Manual6 Ad Code

এই নিয়ে টানা ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান এখন ৩ পয়েন্টের। তবে মাঠের পারফরম্যান্সে শীর্ষে থাকলেও সিটির মাথার ওপর ঝুলছে কঠোর শাস্তির খড়গ।

কমিশনের রায়ের বিরুদ্ধে সিটি আপিল করেছে। তবে তা ব্যর্থ হলে বড় অঙ্কের পয়েন্ট কর্তন, এমনকি প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার বা অতীতের জেতা শিরোপা কেড়ে নেওয়ার মতো চরম শাস্তির মুখোমুখি হতে পারে ক্লাবটি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code