প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ
অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:

 

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

Manual6 Ad Code

রোববার (২৫ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে।

গ্রামবাসী জানায়, মাদ্রাসা শিক্ষক আবু সাইদের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ ওই গৃহবধূর কাছ থেকে টাকা দাবি করে। গৃহবধূ টাকা দিতে অস্বীকার করলে আবু সাঈদ অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে ওই গৃহবধূ আবু সাঈদকে প্রথম দফায় তিন লাখ ও পরে ৫১ হাজার টাকা দেন।

Manual6 Ad Code

তারপরেও ওই শিক্ষকের মন রক্ষা করতে পারেনি ভুক্তভোগী গৃহবধূ। শিক্ষক আবু সাঈদ আবারও এক লাখ টাকা দাবি করলে কৌশলে ওই গৃহবধূ টাকা দেওয়ার কথা বলে আবু সাঈদকে বাড়িতে ডেকে নেন। তার আগে তিনি তার আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে ঘটনাটি জানিয়ে রাখেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ টাকা নিতে ওই বাড়িতে পৌঁছালে গৃহবধূর স্বজন ও গ্রামবাসী আবু সাঈদকে আটকে রাখেন। তারপর তাকে গণধোলাই দিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন। আজ (রোববার) গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে আদালতে পাঠিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহাফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগীর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code