প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৬ আসনের সাংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে খুবই আম্তরিক। সরকারের মুল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। পরিক্ষায় শুধু পাস করলে হবেনা, মানসম্পন্ন হতে হবে। বিগত সরকার শিক্ষাকে ধবংস করে দিয়েছে। বিএনপি সরকার গঠন করার পর শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১লক্ষ ২৬কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করেছে। আগামীতে স্কুল ড্রেস জুতাসহ সব উপকরণ দেওয়া হবে। শুধু বিদেশ গেলে চলনেনা ভাল করে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এর জন্য বিদেশ প্রবনতা কমাতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। কিন্ত মেবাইল ফোন হচ্চে শিক্ষার্থীদের জন্য অভিশাপ। অভিভাবকদের এ ব্যপারে সতর্ক হতে হবে।

তিনি সোমবার গোলাপগঞ্জের পৌর এলাকার অবস্থিত জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।

Manual5 Ad Code

বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) ছবেদ আলী ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।
অনুষ্ঠানে কৃষি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code