নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক সহ-সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
Manual4 Ad Code
গ্রেফতার যুবলীগ নেতা ইমরুল আহমদকে (৫২)। তিনি গোলাপগঞ্জের দাড়িপাতন এলাকার মোশাহিদ আলী ও রোকিয়া বেগমের ছেলে।
Manual6 Ad Code
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইমরুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুই বছর আগে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় (মামলা নং-১১, জিআর নং-১৫৫/২৪) ছিল। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।