গোলাপগঞ্জের বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, জাহিদুলের বিরুদ্ধে মা ম লা
গোলাপগঞ্জের বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, জাহিদুলের বিরুদ্ধে মা ম লা
editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
Manual3 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) রাতে ভূক্তভোগী নারী (২৪) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Manual3 Ad Code
অভিযুক্ত জাহিদুল ইসলাম (২২)। তিনি গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
Manual4 Ad Code
মামলার এজাহার সূত্রে জানায় যায়, অভিযুক্ত জাহিদুলের বিয়ের আশ্বাসে ভুক্তভোগী নারী তার পূর্বের সংসার ছেড়ে চলে আসেন। এরপর গত ৬ মাস তাকে অভিযুক্ত একাধিকবার ধর্ষণ করে। সবশেষ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের শিকার ভুক্তভোগী বিয়ের ব্যাপারে কথাবার্তা বললে অভিযুক্ত বিয়ে করবে না বলে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী জাহিদুলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।