প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ণ
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান লিগে দুর্দান্ত ফর্মে আছে কোমো। তারই ধারাবাহিকতায় উয়েফার সর্বোচ্চ প্রতিযোগিতার ইতিহাসে তারা প্রথম দল হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে ৯ গোল করেছে। ফরাসি ক্লাব লঁসের মাঠে গিয়ে স্বাগতিকদের রীতিমতো বিধ্বস্ত (৯-১) করেছে কোমো।

Manual6 Ad Code

সেস ফাব্রেগাসের দলটি এবারই চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক মৌসুম খেলছে। প্রথমবার সর্বোচ্চ ইউরোপীয় প্রতিযোগিতায় দারুণ ছন্দেও রয়েছে ইতালিয়ান ক্লাব কোমো। চার ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি।

Manual8 Ad Code

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে দল হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল বায়ার্ন মিউনিখের। ২০২০ সালে নিরপেক্ষ ভেন্যু লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল জার্মান ক্লাবটি। এ ছাড়া জয়ের ব্যবধানের দিক থেকেও এটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় জয়। এর আগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে যথাক্রমে বেসিকতাস ও মালমোকে ৮-০ গোলে হারিয়েছিল।

লঁসকে উড়িয়ে দেওয়ার পথে কোমোর হয়ে হ্যাটট্রিক করেছেন তাসোস দুভিকাস। চ্যাম্পিয়ন্স লিগে দলটির চারটি ম্যাচেই তিনি গোল করেছেন। ছয় গোল নিয়ে এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন এই ফরোয়ার্ড। গোল পেয়েছেন আর্জেন্টাইন তরুণ প্রতিভা নিকো পাজও। তবে গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মাতেননি তিনি। বরং তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের ছবি সংবলিত একটি টি-শার্ট হাতে তুলে নেন। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে মাঠে সংঘর্ষের পর মারা গিয়েছিলেন দে মিগেল। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তেনেরিফের যুব দলে খেলেছিলেন পাজ।

Manual4 Ad Code

এ ছাড়া কোমোর হয়ে একটি করে গোল করেছেন লুকাস দা কুনহা, মার্ক-অলিভার কেম্পফ, মাত্তিয়া লিবেরালি, মার্তিনা বাতুরিনা ও মাত্তেও পাপাচ্চিওলি।

বিশেষভাবে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী পাপাচ্চিওলি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার কোমোর যুব দলের সদস্য। এখনও ইতালির শীর্ষ লিগ সিরি আ-তে খেলারও অভিজ্ঞতাও হয়নি তার। অথচ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গোলের দেখা পেয়েছেন তিনি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code