প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদ (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রুপচেং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমিন আহমদ উপজেলার পাখিবিল গ্রামের আজিজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল রুপচেং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুমিন আহমদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code