বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবন। এখান থেকেই স্থানীয় মাধ্যমিক শিক্ষার কার্যক্রম মনিটরিং করা হয়-আগামী প্রজন্ম/
স্টাফ রিপোর্টার:
Manual3 Ad Code
বিয়ানীবাজারের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে প্রায় শতাধিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। কোন শিক্ষা প্রতিষ্টানে প্রধান শিক্ষক নেই, কোথাও বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। একজন শিক্ষককে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি বাড়ছে, ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শিক্ষক সংকটের বিপরীতে নিয়োগপ্রক্রিয়াতেও তৈরি হয়েছে নানা জটিলতা।
Manual4 Ad Code
Manual4 Ad Code
তথ্যানুযায়ী, বিয়ানীবাজার উপজেলার একমাত্র সরকারি পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। বিদ্যালয়টিতে আরোও কয়েকটি পদ শূণ্য রয়েছে। স্থানীয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট আরও প্রকট। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদও শূণ্য রয়েছে।
বিয়ানীবাজার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আরিফুর রহমান জানান, উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ১৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ১২টি বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকের পদ খালি আছে। তবে সাধারণ শিক্ষকের শূ্ণ্য পদের তালিকা বিদ্যালয়কেন্দ্রিক হওয়ায় মোট শূণ্য পদের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, এই শিক্ষক সংকটটা বেশ সময় থেকে চলে আসছে। ধাপে ধাপে এই শিক্ষক সংকট দূরীকরণে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে বলে আশা করছি।