প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কানাইঘাট ছাত্রলীগ নেতাকে রক্ষা করে বহিষ্কার বিএনপি নেতা আফসর

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ
কানাইঘাট ছাত্রলীগ নেতাকে রক্ষা করে বহিষ্কার বিএনপি নেতা আফসর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাটে পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শাহীদ রানাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

Manual8 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেটের কানাইঘাট থানার সীমান্তবর্তী মুলাগুল বাজার এলাকায় পুলিশের হাতে আটক হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহীদ রানা। এ সময় আফসর হোসেন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি সিলেট জেলা বিএনপির নজরে এলে ঘটনার সঙ্গে আফসরের সম্পৃক্ততা খতিয়ে দেখা হয়। পরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ এবং এই সংক্রান্ত প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

Manual8 Ad Code

জেলা বিএনপির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির নির্দেশনায় আফসর হোসেনের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহীদ রানা কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এবং কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code