প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

নিম্নতম মজুরি মালিকপক্ষ ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষ ২২ হাজারই চান

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
নিম্নতম মজুরি মালিকপক্ষ ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষ ২২ হাজারই চান

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চান। শ্রমিকপক্ষ ২২ হাজারের বিষয়ে এখনো অনড়।

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের চতুর্থ বোর্ড সভা শেষ এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪) নভেম্বর দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি চায় ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

Manual6 Ad Code

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষই নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code