প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সীমান্ত-বিমানবন্দরে আলাদা নজর

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ণ
সীমান্ত-বিমানবন্দরে আলাদা নজর

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

প্রজন্ম ডেস্ক:

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটিয়েছে। দেশের সীমান্ত এলাকায় আত্মগোপনে থাকা দলটির শীর্ষ নেতাদের পরিদর্শনের ঘটনা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। তাদের এমন কর্মকান্ডে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। এজন্য দেশের সবকটি বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকায় পাতা হয়েছে জাল। আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। তারা দেশের সীমান্ত পয়েন্ট ও বিমানবন্দরগুলো চষে বেড়াচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। এমনকি ‘বিশেষ ড্রোনের’ সহায়তায় দলটির নেতাকর্মীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে, সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। টাকার বিনিময়ে দালাল চক্র যেন কাউকে সীমান্ত পার করে না দেয়, সেজন্য দালালদের তালিকা তৈরি করে তাদের ওপরও নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধভাবে দেশত্যাগ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থলবন্দর, সীমান্তবর্তী এলাকা ও বিমানবন্দরগুলোয় নজরদারি জোরদার করা হয়েছে। ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি, সার্চলাইট, নাইট ভিশন যন্ত্র ও ড্রোন ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে পলাতক ও মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ডিসেম্বর মাস সামনে রেখে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর। সক্রিয় রাজনৈতিক নেতাকর্মীদের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক যাত্রীদের আগাম তথ্য যাচাইয়ের পরিকল্পনা নিয়েছে গোয়েন্দারা।

বিমানবন্দরে বিশেষ সতর্কতা : সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বা বিমানবন্দর ব্যবহার করে দেশত্যাগ বা প্রবেশ করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরসহ সবকটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বিশেষ তালিকা সরবরাহ করা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি ভুয়া পাসপোর্ট বা ছদ্মবেশে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোয় বিজিবি এবং স্থানীয় পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকা অরক্ষিত বা চোরাকারবারিদের রুট হিসেবে পরিচিত, সেখানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে এবং অপরিচিত কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে প্রশাসনকে জানাতে বলা হয়েছে। শাহজালালে বিমানবন্দরে কর্মরত পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করতে। আমরা সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর আছে।

পুলিশ ও গোয়েন্দাদের সমন্বয়ে বিশেষ টিম : যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ওই টিমের সদস্যরা সীমান্ত ও বিমানবন্দর চষে বেড়াচ্ছেন। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর বিশেষ ব্যবস্থা নেবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা করলেই কঠোর অ্যাকশনে যাবে পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বিশেষ টিমগুলো মূলত দুটি ভাগে কাজ করছে। প্রথম দলটি ডিজিটাল ট্র্যাকিং, কললিস্ট ও সামাজিক মাধ্যমের গতিবিধি বিশ্লেষণ করে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করছে। দ্বিতীয় দলটি মাঠপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোয় টিমের সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সীমান্তে বিশেষ জাল : ময়মনসিংহ এলাকায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় পুলিশ ও গোয়েন্দাদের পাশাপাশি বিজিবির তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারিতে বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদী তীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। যশোরের বেনাপোল সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত পরিদর্শনের গুঞ্জন ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরে সতর্ক অবস্থানে আছে পুলিশ ও বিজিবি। অন্যান্য সীমান্তেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ড্রোনের সহায়তায় শনাক্তের চেষ্টা : আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত বা দেশের বিভিন্ন স্থানে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছে। এটা প্রতিরোধে ড্রোনের সহায়তায় নেতাকর্মীদের অবস্থানের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দুর্গম এলাকা, ঘনবসতিপূর্ণ অঞ্চল কিংবা সীমান্তবর্তী চরাঞ্চলে লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ড্রোনের মাধ্যমে রাতের আঁধারেও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। বিশেষ করে সীমান্তের কাছাকাছি কোনো বাড়িতে বা গোপন আস্তানায় অবস্থান শনাক্তে আকাশ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে অভিযান পরিচালনাকারী দলের ঝুঁকি কমছে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছানো সহজ হচ্ছে।

Manual1 Ad Code

জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত হেলিকপ্টার : জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দূরবর্তী বা দুর্গম এলাকায় দ্রুত ফোর্স পাঠাদে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তবর্তী এলাকা বা প্রত্যন্ত অঞ্চলে কোনো অভিযুক্ত ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া গেলে হেলিকপ্টারের মাধ্যমে কমান্ডো বা বিশেষ টিমকে সেখানে পাঠানো হবে।

Manual8 Ad Code

দুর্গম ও স্পর্শকাতর এলাকায় বিশেষ সতর্কতা : পুলিশের পাশাপাশি বিজিবির তৎপরতায় আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বিশেষ গুরুত্ব পাচ্ছে। এজন্য সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গত রবিবার কুমিল্লা, ফেনী, বিবাড়িয়া ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি, সার্বক্ষণিক টহল এবং বিতর্কিত ব্যক্তিদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code