প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ণ
রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে

Manual6 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual5 Ad Code

‘পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে। তুই যদি তোর চিন্তা করিস, জীবনের চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নাই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’Ñএভাবে হোয়াটসআপ মেসেজে হুমকি দেওয়া হয় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিমকে। একটি বিদেশি মোবাইল ফোন নম্বর থেকে ১৮ নভেম্বর রাতে কয়েকটি মেসেজের মাধ্যমে দেওয়া হয় এ হুমকি। চলতি নভেম্বরে মোবাইলে, ফেসবুক, ভুয়া আইডি ও বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অন্তত ১৩টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব হুমকির অধিকাংশই এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নামে-বেনামে দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। পুলিশ জানিয়েছে, এ ধরনের হুমকি শুধু ভয়ভীতি প্রদর্শন নয়, ক্ষেত্রবিশেষে অপরাধমূলক কর্মকাণ্ডের অংশও হতে পারে।

 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, প্রতিনিয়ত পুলিশের অসংখ্য সদস্যকে ফোনসহ নানা কায়দায় হুমকি দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। তাদের নাশকতা ঠেকাতে পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় এ ধরনের হুমকি বেশি দেওয়া হচ্ছে বলে মনে করছে সূত্রটি। এসব হুমকির বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। এসব সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা জানতে ইন্টারপোলের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুধু পুলিশ কর্মকর্তাদেরই নয়। হুমকি দেওয়া হচ্ছে তাদের পরিবারের সদস্যদেরও। অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীর হুমকির কল রেকর্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। এতে নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা দুশ্চিন্তায় রয়েছেন। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা।

 

Manual2 Ad Code

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, হুমকি দেওয়া ক্রিমিনাল অফেন্স। এক্ষেত্রে হুমকিদাতাদের বিরুদ্ধে মামলা করতে হবে। এর আগেও পুলিশকে টার্গেট করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এখন হুমকির ঘটনা বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান বলেন, এ ধরনের হুমকি মানসিক চাপ তৈরি করে। যদি কেউ মনে করেন এই হুমকির ওপর তার নিয়ন্ত্রণ আছে, তাহলে ‘মেন্টাল স্ট্রেচ’ কম হবে। এক্ষেত্রে তার সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করা হলে এ ধরনের হুমকি তার কাছে কোনো ব্যাপার নয়।

Manual7 Ad Code

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা বলেন, হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এ ধরনের হুমকি শুধু ভয়ভীতি প্রদর্শন নয়, ক্ষেত্রবিশেষে অপরাধমূলক কর্মকাণ্ডের অংশও হতে পারে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে জিডি ও মামলা, হুমকিদাতাদের শনাক্ত করতে সাইবার তদন্ত, ডিজিটাল আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

 

আলোচিত কয়েকটি হুমকি

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামকেও ১৮ নভেম্বর সন্ধ্যায় মোবাইলে প্রাণনাশের হুমকি দেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ। হুমকির কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কথোপকথনের একপর্যায়ে তিনি ওসি ও তার পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকি দেন। পাশাপাশি আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ওসি কোথায় যাবেন, তা নিয়েও মন্তব্য করেন তিনি।

একই দিন রাজশাহীর তানোরে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও পলাতক আসামি রামিল হাসান সুইট নিজের ফেসবুক আইডি থেকে থানার ওসিকে হুমকি দেন। এর আগে ১৭ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে পোস্ট করেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। স্ট্যাটাসে তিনি লেখেন, ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন, দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না। পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না, সন্দেহ আছে। আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে, সেই হাত কেটে টুকরো টুকরো করে বাজারজাত করে দিব।’ এছাড়াও ১৬ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে যান থানায়। তখনই আরেকটি নম্বর থেকে থানায় বসে হত্যার হুমকি পান সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য। ১৫ নভেম্বর এনসিপি থেকে সদ্য পদত্যাগী সামান্তা শারমিনকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালি করেন বরগুনা জেলা ছাত্রলীগের নেতা সবুজ খান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম হুমকি পেয়ে ১১ নভেম্বর কলাবাগান থানায় অনলাইনে জিডি করেন। ১৩ নভেম্বর শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছাব্বির মাদবরকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়। ১২ নভেম্বর রাজশাহীর মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু। এ ছাড়াও নভেম্বর মাসে আরও কয়েকটি হুমকির ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code