বিয়ানীবাজারে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বিয়ানীবাজারে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’-শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বিয়ানীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual1 Ad Code
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Manual4 Ad Code
এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ শুধু আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে না। এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতেও সরকার কাজ করে যাচ্ছে।
Manual6 Ad Code
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মোস্তাফিজুর রহমান মিশু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।