প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নতুন করে আলোচনায়

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
নতুন করে আলোচনায়

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual4 Ad Code

বলিউড সিনেমায় এখন খুব একটা দেখা যায় না অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। আবার ঋষভ পন্থের সঙ্গে মাঝেমধ্যেই তার নাম জড়িয়ে নানা রটনা রটে। তবে এবারে তেলোগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিও’র নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

Manual2 Ad Code

তার বিরুদ্ধে অভিযোগ, ৬৪ বছর বয়সী তেলোগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে অশালীনভাবে নেচেছেন তিনি। তার জেরেই নেটিজেনদের রোষানলে পড়েছেন। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন অশ্লীল নাচের কারণে নানা প্রশ্নের মুখে পড়েছেন ৩০ বছরের এই অভিনেত্রী।

Manual7 Ad Code

উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী। তার পরবর্তী ক্যারিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। তেলোগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির মাধ্যমেই তেলোগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ই জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’ মুক্তির কথা রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code