মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ
মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ
editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
Manual2 Ad Code
Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual1 Ad Code
মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে পুলিশের মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) মো. আলী হোসেন ফকির।
Manual1 Ad Code
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, রাজধানীতে দেশী-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন; তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র অফিসারদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি সঠিক তদারকি থাকলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হয়।
তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Manual7 Ad Code
রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই আমরা আইন ও জনগণের সেবক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ‘মিস ইনফরমেশন’ মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।