প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে মাদকের আসামীসহ গ্রেফতার ৩, ইয়াবা উদ্ধার

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে মাদকের আসামীসহ গ্রেফতার ৩, ইয়াবা উদ্ধার

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে পৃথক স্থান থেকে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল- এর নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মুহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আবুল হাসনাত মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন। এ সময় লাউতার গজারাই এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ রাবেল আহমদ (২২)-কে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ টিকরপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।

Manual4 Ad Code

এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী চারখাই ইউপির কামারগ্রাম নোয়াখানির মৃত ইউছুফ আলীর ছলে আদিল হোসেন (৩২) ও জলঢুপ কমলাবাড়ি এলাকার মুজিবুর রহমান বলাইর ছেলে আলম (৩১)-কে গ্রেফতার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code