প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে লাভের লোভে র‌্যাবের কাছে ধরা খেলেন তারা

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
সিলেটে লাভের লোভে র‌্যাবের কাছে ধরা খেলেন তারা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১২ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জ বাজারে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর এলাকার মো. জুরু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮), সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ি এলাকার মৃত পীযুষ কান্তি পালের ছেলে প্রদীপ পাল (৩৪), গিয়াস উদ্দিনের ছেলে মো. জাহান উদ্দিন (২৯) এবং ইছাক মিয়ার ছেলে টাকু সেন (২৯)।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, বুধবার (১২ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ গোলাপগঞ্জ বাজারস্থ ওয়ারিস উল্লাহ মার্কেটের একটি দোকানের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় অভিযান টের পেয়ে কতিপয় কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৪টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা 299betvip.com, k7777সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্- এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

Manual7 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code