স্টাফ রিপোর্টার:
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে আগাম ভিসা না নিয়ে যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমেছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
Manual3 Ad Code
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক দিয়েছে এমন তথ্য। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। যা ২০২৪ সালে ছিল ৯৭তম।
Manual5 Ad Code
তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০২৪ সালে যেখানে ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যেত, সেখানে এ বছর তা কমে ৩৯টিতে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। শীর্ষে সিঙ্গাপুর, দেশটির নাগরিকেরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারবেন।
Manual3 Ad Code
সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।