প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নজরুল ইসলাম মজুমদার ও জ্যোতি রিমান্ডে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মজুমদার ও জ্যোতি রিমান্ডে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

Manual7 Ad Code

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন তাদের আদালতে তোলা হলে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

Manual1 Ad Code

এর মধ্যে ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে দুই মামলায় ১০ দিনের ও ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মোদ্দাসের খান জ্যোতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code