প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Manual8 Ad Code

ইবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ইবির শিক্ষার্থীরা কুয়েটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে কুয়েটে ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

Manual4 Ad Code

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, সন্ত্রাসীরা কুয়েটে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলনে ছাত্রলীগ এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমরা তাদেরকে সন্ত্রাসী বলেছি। এখন যদি সন্ত্রাসীরা ছাত্রদলের সঙ্গে জড়িত থাকে তাদেরকেও সন্ত্রাসী বলতে কোনো আপত্তি নেই।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code