প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিল চালক!

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:০২ অপরাহ্ণ
পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিল চালক!

Manual4 Ad Code

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা আটকের পর এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে যায় অটোরিকশা চালক।এ ঘটনার ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Manual8 Ad Code

আটককৃত অটোরিকশা চালক জনী আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।

Manual2 Ad Code

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য; কিন্তু অটোরিকশা চালক থামাচ্ছে না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীতে একটি স্থানে পৌঁছালে জ্যামে উপস্থিত স্থানীয় ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।

Manual4 Ad Code

মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে বুধবার বিকালে উপজেলার জৈনা বাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। থামানোর জন্য সিগনাল দেই। এরপর রিকশা থামানোর পর চাবি নেয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করে। আমি অটোরিকশায় উঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকতে বাধ্য হই। অটোরিকশা চালককে অনুরোধ করলেও গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায়। তিনি জানান, এ সময় রিকশায় থাকা যাত্রীরা তাকে অনুরোধ করলেও সে অটোরিকশা থামায়নি। তার উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

তিনি আরও জানান, সম্ভবত অটোরিকশার এক যাত্রী মোবাইলে ভিডিওটা ধারণ করেছেন।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, আমরা জৈনা বাজার এলাকার ডিউটি করছিলাম। এ সময় কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আসলে পুলিশ কনস্টেবল কমল দাস সিগনাল দেয়। এরপর অটোরিকশা চালক একটু গতি কমায়। কনস্টেবল যখন চাবি নিতে হাত দেয় তখনই অটোরিকশা চালানো শুরু করে এবং কনস্টেবল কমল দাসকে অটোরিকশায় ঝুলিয়ে নিয়ে যায়।

Manual8 Ad Code

মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশাটিও। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code