প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চলন্ত বাসে ডাকাতি, গ্রেপ্তার ৩

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ণ
চলন্ত বাসে ডাকাতি, গ্রেপ্তার ৩

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের তিন জনের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।

Manual7 Ad Code

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Manual1 Ad Code

ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেন থানার ওসি সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো অবহিত না করায় ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ক্লোজড করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।

Manual3 Ad Code

সবশেষ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে৷ এ ব্যাপারে আজ শনিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code