প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৭ মামলার আসামি বিদেশি অস্ত্রসহ সহোদর গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
১৭ মামলার আসামি বিদেশি অস্ত্রসহ সহোদর গ্রেফতার

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি:

Manual8 Ad Code

নড়াইলের লোহাগড়া থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

Manual3 Ad Code

গ্রেফতার সহোদর উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি মডেলের নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code