প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরকা পরে ঘুরছিলেন সাবেক চেয়ারম্যানের চাচা, তল্লাশিতে মিলল অস্ত্র

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
বোরকা পরে ঘুরছিলেন সাবেক চেয়ারম্যানের চাচা, তল্লাশিতে মিলল অস্ত্র

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

Manual2 Ad Code

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় বোরকা পরে ঘুরছিলেন আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক চেয়ারম্যানের চাচা জালাল উদ্দিন। তাকে আটকের পর তল্লাশি করে পাওয়া গেল একটি ধারালো ছোরা।

সোমবার দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটক জালাল উদ্দিন (৫৯) যশোর কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালো রঙের বোরকা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code