প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ণ
পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

Manual8 Ad Code

তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৪টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।

তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি বলে জানান তিনি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code